1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে ড. রফিকুল ইসলাম হিলালীকে, মিজানুর চৌধুরী’র পূর্ণ সমর্থন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে রাজনীতির মাঠে ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে আসন্ন নেত্রকোণা জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী। তাঁর প্রার্থিতার পূর্ণ সমর্থন জানিয়েছেন মালয়েশিয়া জহুর প্রদেশে’র বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর চৌধুরী। তিনি বলেন- ড. রফিকুল ইসলাম হিলালী দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল, জুলুম, হামলা ও অসংখ্য মিথ্যা মামলার মুখোমুখি হলেও দলের নীতি ও আদর্শ থেকে এক মুর্হুতের জন্যও বিচ্যুত হননি। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার বলয়ে কারাগারের অন্ধকার কুঠুরিতে থেকেও দলের স্বার্থ ও জণগণের অধিকারের প্রশ্নে ছিলেন আপোষহীন। দলের ঐক্য রক্ষার্থে তিনি সবসময় নিজেকে রাজনৈতিক কর্মকান্ডে জড়িয়ে রেখেছিলেন। সাধারণ মানুষ সহ দলীয় কর্মীদের বিপদে-আপদে তিনি ছিলেন অগ্রদূত। আসন্ন নেত্রকোণা জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটার ও কাউন্সিল’র ভাইদের প্রতি মোহনগঞ্জের কৃতি সন্তান মালয়েশিয়া জহুর প্রদেশের বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর চৌধুরী প্রত্যাশা করে বলেন- আসন্ন নেত্রকোণা জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে ড. রফিকুল ইসলাম হিলালী ভাই নির্বাচিত হলে, ভবিষ্যতে নেত্রকোণা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করে মদন-মোহনগঞ্জ, কেন্দুয়া-আটপাড়া সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে যাচ্ছেন ও মিজানুর রহমান সমর্থিত নেতাকর্মী, আত্মীয়-স্বজনকে রফিকুল ইসলাম হিলালীকে নির্বাচিত করার লক্ষ্যে মাঠে নামিয়েছেন। মিজানুর চৌধুরী নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর গ্রামের মরহুম গণি চৌধুরীর কৃতি সন্তান। তিনি ২০০৮ সালে মালয়েশিয়ায় গমন করেন। তাঁর মামার বাড়ি আটপাড়া তেলিগাতী মরহুম জনপ্রিয় বিএনপি নেতা হাফিজুর রহমানের ভাগ্নে। ইতিমধ্যে তিনি মালয়েশিয়া থেকে দেশে এসে নিজ এলাকায় ও মামার বাড়ি আটপাড়া-মোহনগঞ্জে গরীব, অসহায় মানুষদের বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদ, মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করেছেন। মিজানুর চৌধুরী মালয়েশিয়ার নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বস্ত্রীক সহ একাধিকবার দেশে এসে উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলো। যারফলে ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর রোষানলের কবলে পড়েন তিনি এবং এক পর্যায়ে বাধ্য হয়ে মালয়েশিয়াতে পাড়ি জমান। তিনি এমএন মাল্টি ভিশন এসডিএন বিএইডি এর সিইও এবং কো-ফাউন্ডার হিসাবে কোম্পানী পরিচালনা করে আসছেন সেই সাথে জানোর মাজু এন্টারপ্রাইজ, হরিজন ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী হিসাবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর