1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কেন্দুয়া ২৮ কেজি গাঁজা সহ আটক ১

  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৬ দেখা হয়েছে
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কেন্দুয়া ২৮ কেজি গাঁজা সহ আটক — ১
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কেন্দুয়া ২৮ কেজি গাঁজা সহ আটক — ১

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দুয়ার দামিনা মোড়ে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্ব একটি টিম সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে নেত্রকোণা— আঠারবাড়ী সড়কের কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা—সান্দিকোনাগামী গ্রামীন সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২৮ কেজি গাঁজা অবৈধ বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ ৪০ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের দক্ষিন নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার পুত্র মোঃ জিল্লুর রহমান (৪৪)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর