1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে আটপাড়ায় মশক নিধন অভিযান

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৩ দেখা হয়েছে
ডেঙ্গু প্রতিরোধে আটপাড়ায় মশক নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে আটপাড়ায় মশক নিধন অভিযান

নুর মোহাম্মদ খানঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে-এর অঙ্গীকার অনুযায়ী এবং নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী-এর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণার আটপাড়া উপজেলায় ডেঙ্গু ও মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) আটপাড়া উপজেলা চত্বরে ও হাসপাতাল মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেইন পরিষ্কার করার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ডেঙ্গুর ঝুঁকি কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ উদ্যোগে অংশ নেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার নির্বাহী অফিসার শাহানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, আটপাড়া উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল মুতাসির বিল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল মুমেন, আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ইনচার্জ অমৃতা হাজংসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও কর্মসূচিতে অংশ নেন মৎস্যজীবী দলের সদস্য সচিব নূর মোহাম্মদ, যুবদল নেতা রাসেল তালুকদার, হাসপাতালের অফিস সহায়ক খাইরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাসপাতাল মোড় এলাকার ড্রেইন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং রাস্তার পাশে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনগণকে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে সচেতন হতে হবে। প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে ডেঙ্গু ও মশার প্রাদুর্ভাব কমানো সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর