আটপাড়া প্রতিনিধিঃ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী ভাইয়ের নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে জনসমর্থন আরও সুসংহত করতে আটপাড়া থানা মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার, দিনব্যাপী এই প্রচারণা কর্মসূচিতে আটপাড়া থানার অন্তর্গত ৭টি ইউনিয়নের নারী ও পুরুষ ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। আটপাড়া থানা মেম্বার এসোসিয়েশনের সভাপতি আনোয়ার মেম্বার ও সাধারণ সম্পাদক অলিউল্লাহ মেম্বারের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান ও দোয়া কামনা করেন। প্রচারণাকালে নেতাকর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার নিয়ম—কানুন ও করণীয় সম্পর্কে পরামর্শ দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বিষয়েও সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। এই প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটপাড়া থানা মেম্বার এসোসিয়েশনের সভাপতি আনোয়ার মেম্বার, সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলি মেম্বার, হাসেম মেম্বার, রুমেল মেম্বার, আবেল আলী মেম্বার ও আব্দুর সালাম মেম্বার। এছাড়াও নারী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলেছা মেম্বার, কহিনুর আক্তার মেম্বার, শাহিনুর মেম্বার, মিনারা মেম্বার, সালমা মেম্বার ও কুকুমনি মেম্বার। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহন চৌধুরী এবং সদস্য সচিব নূর মোহাম্মদ খান। তারা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, জনগণ পরিবর্তনের পক্ষে এবং ধানের শীষের প্রতীকে ভোট দিতে প্রস্তুত। এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী ভাইয়ের পক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটাররা বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা ধানের শীষকেই উপযুক্ত প্রতীক হিসেবে দেখছেন। আগামী নির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীর বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মী ও সমর্থকরা।
Leave a Reply