1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ দেখা হয়েছে
দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা
দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

দুর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি দেশীয় ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, ফসলি জমিতে দেশীয় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। ইউএনও আফরোজা আফসানা বালু উত্তোলনের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান। এ সময় অভিযুক্ত মোঃ উজ্জ্বল সরকার ও মোঃ আনিসুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে ইউএনও আফরোজা আফসানা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে যারা জড়িত থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর