1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

দুর্গাপুরে মাদকমুক্ত যুবসমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ

  • আপডেট সময়ঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪১ দেখা হয়েছে
দুর্গাপুরে মাদকমুক্ত যুবসমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ
দুর্গাপুরে মাদকমুক্ত যুবসমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার পাহাড়ি জনপদ দুর্গাপুরে মাদকমুক্ত যুবসমাজ গঠনের প্রত্যয়ে সুসং ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। আল ইমরান (সম্রাট) গনির আয়োজনে অনুষ্ঠিত খেলায় দুর্গাপুর একাদশ বনাম নেত্রকোণা একাদশ ম্যাচটি দেখতে বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। বৃষ্টিভেজা পরিবেশে দুই দলের আক্রমণ—পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য। টানটান উত্তেজনাপূর্ণ এই লড়াই শেষ পর্যন্ত ১—১ গোলের সমতায় শেষ হয়। খেলার পুরো সময় জুড়েই দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল সুসং ডিগ্রি কলেজ মাঠ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি নিজেও একজন ফুটবলপ্রেমী ও খেলোয়াড়। তিনি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসার আহবান জানান তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ। ম্যাচটির প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন নজরুল ইসলাম। আয়োজক আল ইমরান (সম্রাট) গনি বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এই খেলার আয়োজন করেছি। যুব সমাজের জন্য ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর