স্টাফ রিপোর্টারঃ দুর্গাপুর থানা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে থানা পুলিশের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। বুধবার ২০ আগস্ট বেলা ১২.০০ ঘটিকায় পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার দুর্গাপুর থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান। পরবর্তীতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার কে “গার্ড অব অনার” প্রদান করে। পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা,হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার, থানা ব্যারাক সরেজমিনে পরিদর্শন পূর্বক থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে মোঃ পারভেজ আলম (শিক্ষানবিশ) সহকারী পুলিশ সুপার ও দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply