1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

দুর্গাপুর সীমান্তে রোহিঙ্গা নারী ও শিশু আটক

  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০৫ দেখা হয়েছে
দুর্গাপুর সীমান্তে রোহিঙ্গা নারী ও শিশু আটক
দুর্গাপুর সীমান্তে রোহিঙ্গা নারী ও শিশু আটক

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় আটক এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাশিশুকে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। ১৩ জুলাই সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দুর্গাপুর থানার পুলিশ তাদের নিরাপত্তার সঙ্গে কক্সবাজারের উদ্দেশে পাঠায়। থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুই নারী কনস্টেবল এ দায়িত্ব পালন করেন। এর আগে সোমবার ভোরে উপজেলার বিজয়পুর সীমান্তসংলগ্ন ভাংতি বাজার এলাকায় স্থানীয় লোকজন মাজিদা (২৫) নামের ওই নারী ও তাঁর এক বছর বয়সী মেয়ে আয়েশাকে আটক করেন। পরে খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিজেদের হেফাজতে নেয়। পরে মা—মেয়েকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ১১৫১/৩—এস—সংলগ্ন এলাকা থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদে মাজিদা জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম। স্বামী বেলাল মারা গেছেন বলেও তিনি পুলিশকে জানিয়েছেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, উদ্ধার হওয়া নারী ও শিশুর পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর