1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নদীতে পড়ে যাওয়া জুতা নিতে গিয়ে স্রোতে ভেসে গেছে ৭ বছরের শিশু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৫ দেখা হয়েছে
নদীতে পড়ে যাওয়া জুতা নিতে গিয়ে স্রোতে ভেসে গেছে ৭ বছরের শিশু
নদীতে পড়ে যাওয়া জুতা নিতে গিয়ে স্রোতে ভেসে গেছে ৭ বছরের শিশু

হাওর প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে নদীতে গোসল করতে নেমে ভেসে যাওয়া জুতা আনতে গিয়ে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পানির তোড়ে তলিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৩ মে) বেলা ৩টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার নরসিংহপুর নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।নিহত আব্দুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আলামিন মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, দুপুরে বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত শরীর নিয়ে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায় আব্দুল্লাহ। গোসলের সময় তার পায়ের জুতা পানিতে ভেসে যায়। পরে জুতা আনতে গিয়ে পানির তোড়ে তলিয়ে যায় সে। পরে স্থানীয় লোকজন নদীতে আব্দুল্লাহর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বলে জানান তিনি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর