1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

নিখেঁাজ বিল্লাল হোসেন সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭১ দেখা হয়েছে
নিখেঁাজ বিল্লাল হোসেন সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন
নিখেঁাজ বিল্লাল হোসেন সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারের মেকানিক ব্যাবসায়ী মো. বিল্লাল হোসেন (৪০) এর নিখেঁাজের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১টার দিকে ৩নং দলপা ইউনিয়নের সকল শ্রেণী পেশাজীবী মানুষের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিখেঁাজ বিল্লাল হোসেন দলপা ইউনিয়নের ভূইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিন ও ফুলেমা খাতুন দম্পতির ছেলে । তিনি দীর্ঘদিন যাবত বীরগঞ্জ বাজারের ভাড়া দোকানে মেকানিক ব্যাবসায়ী হিসেবে কাজ করতেন। এর মাঝে কিছুদিন জীবিকার তাগিদে সৌদি আরবেও ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বীরগঞ্জ বাজার হতে গত ৩১ মে (শনিবার) দিবাগত রাত থেকে আনুমানিক রাত সাড়ে তিন ঘটিকা থেকে নিখেঁাজ হোন মো. বিল্লাল হোসেন। এ বিষয়ে কেন্দুয়া থানায় একটি জিডিও করা হয়েছে (জিডি নং—১৩৫৭)। কিন্তু প্রশাসনের তেমন কোন উদ্যোগ চোখে পড়ছে না। এমনকি বীরগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে দৃশ্যমান সহযোগিতাও পাচ্ছেন না তারা। এ সময় উপস্থিত ছিলেন, নিখেঁাজ বিল্লাল হোসেনের স্ত্রী মনি আক্তার, তিন সন্তান —বৃষ্টি, সাথী ও রিফাত, বিল্লাল হোসেনের বাবা—মাসহ এলাকার হাজার সংখ্যক মানুষ ও গণমাধ্যম কর্মীরা। বীরগঞ্জ বাজার কমিটির সভাপতি মজিবুর রহমান বলেন, এ নিখেঁাজের ঘটনায় আমরা শোকাবহ। নিখেঁাজ বিল্লাল হোসেনের সন্ধান ও উদ্ধারে আমাদের কোন কমতি নেই। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আশা করছি, অচিরেই এ রহস্যের উদঘাটন হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর