নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় বিকাশ কর্মী রিজন হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেন সহকর্মী, ভাই-বন্ধু সচেতন মহল। ১৩ই আগস্ট ২০২৫ বুধবার বিকাল ৩টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিকাশের ম্যানেজার দ্রুব জ্যোতি সরকার, সুপার ভাইজার রাসেল মিয়া, সহকর্মীদের মধ্যে জাহিদ হাসান, রেজুয়ান মিয়া, মানিক সাহা, তীর্থ সেন, আশরাফুল ইসলাম, সোহরাফ প্রমুখ। বক্তরা বলেন, বিকাশকর্মী রিজন তালুকদারকে নির্মম ভাবে খুনের ঘটনা দেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। সারা দেশেই এখন বিকাশের কর্মীরা নিরাপত্তাহীনতায় আছে। বিভিন্ন সময় হত্যা সহ তাদের ওপর হামলা-নিপীড়নের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটেছে। রিজন হত্যাকান্ডের সঙ্গে জড়িতরদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জানা যায়, রিজন জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
Leave a Reply