1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নেত্রকোণার সীমান্তে ৩১ বিজিবি’র অভিযান ঃ ইয়াবা ও মোবাইল ফোনসহ আটক-১

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১১৯ দেখা হয়েছে
নেত্রকোণার সীমান্তে ৩১ বিজিবি'র অভিযান ঃ ইয়াবা ও মোবাইল ফোনসহ আটক-১
নেত্রকোণার সীমান্তে ৩১ বিজিবি'র অভিযান ঃ ইয়াবা ও মোবাইল ফোনসহ আটক-১

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারতীয় সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, বিয়ার ও (সেল ফোন) মোবাইল ফোন সহ একজন মাদক-কারবারিকে আটক করেছে। আটককৃত মাদক কারবারি, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম ওরফে আবুনী (৩০)। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া বিওপির একটি টহল টিম সোমবার দিবাগত রাতে ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ পিছ ইয়াবা, ১ পিছ বিয়ার ও ২ টি মোবাইল ফোনসহ নজরুল ইসলাম ওরফে আবুনী নামে একজন মাদক কারবারিকে আটক করে। পরে আটককৃত ব্যাক্তিকে আলামতসহ ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর