1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নেত্রকোণা কেন্দুয়া সাংবাদিকের উপর হামলা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭৫ দেখা হয়েছে
সাংবাদিক কৌহিনুর আলম এর উপর সন্ত্রাসী হামলা
সাংবাদিক কৌহিনুর আলম এর উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় জাতীয় দৈনিক “বাংলাদেশ সমাচার” পত্রিকার উপজেলা প্রতিনিধি কোহিনূর আলম এর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। সোমবার ৯ মার্চ সন্ধ্যা ৬ ঘটিকার সময় কেন্দুয়া সোনালী ব্যাংকের সামনে সাবেক ছাত্রলীগ নেতা জামিলুল হক (৫০), দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি কোহিনূর আলম কে পথরোধ করে হামলা চালায়। এ নিয়ে কোহিনূর আলম কেন্দুয়া থানায় জামিলুল হক (৫০), পিতা- আব্দুর রহিম, সাং- কাঁঠা, কেন্দুয়া পৌরসভা, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা (সাবেক ছাত্রলীগ নেতা) বাদী করে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৈনিক “বাংলাদেশ সমাচার” পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার দায়িত্ব পালন করিয়া আসিতেছেন কোহিনূর আলম। উক্ত বিবাদী (সাবেক ছাত্রলীগ নেতা) জামিলুল হক (৫০), ০৫ আগস্ট ২০২৪ ইং এর আগে ও পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ভেঙ্গে যাওয়ার পর নতুন কমিটি গঠন হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে কোহিনূর আলম তথ্য সংগ্রহ করে। কিন্তু সংগৃহীত তথ্য সংবাদ প্রকাশ না করায় জামিলুল হক, কোহিনূর আলম প্রতি ক্ষোভ পোষণ করিয়া আসিতেছিল। ক্ষোভের বশবর্তী হয়ে গত ৯ মর্চ ২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় কেন্দুয়া পৌরসভার সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর মোটর সাইকেলে যোগে যাওয়ার পথে জামিলুল হক সাংবাদিক কোহিনূর আলম কে পথরোধ করে। সাবেক ছাত্রলীগ নেতা জামিলুল হক পথরোধ করার কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সাংবাদিকতার পেশা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে মানহানি করে। সাংবাদিক কোহিনূর আলম গালিগালাজ করতে নিষেধ করলে সাবেক ছাত্রলীগ নেতা জামিলুল হক ক্ষিপ্ত হয়ে যায় এবং সাংবাদিক কোহিনূর আলম হত্যার উদ্দেশ্যে ডান কানের লতির নিচে ঘুষি মারলে কোহিনূর আলম মোটর সাইকেল হইতে মাটিতে পড়ে যাই। পরে জামিলুল হক কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরবর্তীতে সাংবাদিক কৌহিনুর আলম ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন জামিলুল হক এর হাত থেকে কৌহিনুর আলমকে উদ্ধার করে এবং সাবেক ছাত্রলীগ নেতা জামিলুল হক ক্ষিপ্ত হইয়া কোহিনূর আলম কিভাবে সাংবাদিকতা করবে তা দেখে নিবে ও সুযোগ পাইলেই খুন করিয়া দিবে বলে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন কোহিনূর আলম কে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ এর সঙ্গে যোগাযোগ করিরে তিনি বলেন গতকাল রাতে কেন্দুয়া সোনলী ব্যাংকের সামনে সাংবাদিকেকে পথরোধ করে মারধোর করা হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর