কোহিনূর আলমঃ কেন্দুয়া লোকজ সাহিত্য আসর-এর উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় হামদ-নাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার (২৬ জুন) বিকাল ৩ টায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মহিউদ্দিন আল-মোজাদ্দেদী এবং ¯স্বাগত বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম| কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জহুরুল আলম ভূঁইয়া স্বপন সহ-আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম| এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বাঙালী, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ| কবি, গীতিকার ও শিল্পী মো. শাহাবুল কাদির ভূঞার সঞ্চালনায় উপস্থিত শিল্পী ও সাহিত্যিকরা হামদ, নাত ও ইসলামী সংগীতও পরিবেশন করেন| যা কারবালার শোকাবহ ঘটনা এবং হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের মহিমায় উপস্থিত শ্রোতাদের আবেগাপ্লুত করে| বক্তারা তাদের বক্তব্যে, কারবালার শিক্ষায় সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ত্যাগ এবং ঈমানের দৃঢ়তার অনন্য দৃষ্ঠান্তের কথা তুলে ধরেন| দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং কারবালার শহীদদের রুহের মাগফিরাতও কামনা করেন তাঁরা| এ সময় পালা নাট্যকার রাখাল বিশ্বাস, কবি ও সাংবাদিক মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূইয়া হাবুল, কবি জহিরুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন সরকার, শিক্ষক মো. আব্দুল্লাহসহ উপস্থিত সবার মাঝে তবারক (মিষ্টান্ন) বিতরণ করা হয়|
Leave a Reply