কেন্দুয়া প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে কেন্দুয়াবাসী তথা দেশ ও দেশের বাইরের সকলকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক সংক্ষিপ্ত বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। এক মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২১ মার্চ)। এই উদযাপন যেনো ব্যক্তি পরিসর পেরিয়ে সবার অংশগ্রহণে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরো কলেবর বৃদ্ধি করে -সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি ঈদের শুভেচ্ছা পুনঃ ব্যক্ত করে আরো বলেন, আমরা একে অপরের ভাই ভাই। অতীতের সব গ্লানি মুছে সামনের দিনগুলোতে এক সাথে কাজ করতে চাই। সর্বপরি ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সবার জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ।
Leave a Reply