1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

পাঁচগজ—থানা ঘাট সংযোগে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই সভা, উপকৃত হবে ১৫ হাজার মানুষ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯৬ দেখা হয়েছে
পাঁচগজ—থানা ঘাট সংযোগে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই সভা, উপকৃত হবে ১৫ হাজার মানুষ
পাঁচগজ—থানা ঘাট সংযোগে সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই সভা, উপকৃত হবে ১৫ হাজার মানুষ

নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণার আটপাড়া উপজেলায় পাঁচগজ ঘাট থেকে থানা ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণের উদ্যোগে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবিত এই সেতু নির্মিত হলে পাঁচগজ, মরাকান্দা, আটিকান্দা, বিষ্ণুপুর ও শুনইসহ অন্তত তিনটি ইউনিয়নের প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) পাঁচগজ মোড়ে নদীর পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ উপস্থিত থেকে সার্বিক বিষয় তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া ঢাকা থেকে আগত ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)—এর কর্মকর্তারা সেতু নির্মাণের উপযোগিতা যাচাইয়ের জন্য পানি ও মাটির বিভিন্ন পরীক্ষা—নিরীক্ষা পরিচালনা করেন। উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে এই সেতু নির্মাণের চেষ্টা চলছে। উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নদীর ওপারে অবস্থিত হওয়ায় পাঁচগাজসহ আশপাশের এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পারাপার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন। সভায় উপস্থিত ভুক্তভোগী এলাকাবাসী সেতুটির গুরুত্ব তুলে ধরে বলেন, সেতুটি নির্মিত হলে তাদের সন্তানদের শিক্ষাজীবন সহজ হবে এবং রোগী পরিবহনসহ দৈনন্দিন যাতায়াতে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে। বর্তমানে নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে তারা জানান। আইডব্লিউএম কর্মকর্তারা জানান, তারা ইতোমধ্যে প্রাথমিকভাবে পানি ও মাটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করেছেন। পাশাপাশি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত দাবি ও সেতুর প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। তাদের মতে, এই অঞ্চলে একটি সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর