1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

পূর্বধলায় হামলা—ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

  • আপডেট সময়ঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৯ দেখা হয়েছে
পূর্বধলায় হামলা—ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন
পূর্বধলায় হামলা—ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার পূর্বধলায় হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ১২টার দিকে উপজেলার বাড়িয়ল বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওয়েদ আলী, দুলাল মিয়া, মো. ইদ্রিস আলী, মো. শহীদ মিয়া ও মো. আবুল কাশেমসহ স্থানীয়রা বক্তব্য দেন। বক্তারা বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে লোকজন এনে একটি পরিবারের ওপর হামলা, মারধর ও ভাঙচুর চালানো হয়েছে। একই সঙ্গে বসতঘরে লুটপাটের ঘটনাও ঘটেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। ভুক্তভোগী খোকন মিয়া অভিযোগ করে বলেন, গত ৬ আগস্ট দুপুরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শালথী গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁকে, তাঁর স্ত্রী ফিরোজা আক্তার ও জুলেখাকে মারধর করে আহত করা হয়। পরে হামলাকারীরা বসতঘরের দরজা—জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। খোকন মিয়ার দাবি, হামলাকারীরা একটি স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং একটি সুকেস থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ভাঙচুরের ঘটনায় আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান খোকন মিয়া। এ ঘটনায় খোকন মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪—৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর