1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ফাইভ ব্রাদার্স সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময়ঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৪ দেখা হয়েছে
ফাইভ ব্রাদার্স সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ফাইভ ব্রাদার্স সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কোহিনূর আলমঃ “সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী বাজার থেকে পাইকুড়া বাজার পর্যন্ত সড়কের দু’পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন, নেত্রকোণা—৩ (কেন্দুয়া—আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় ফাইভ ব্রাদার্স সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এইচ এ ওয়ান মাস্টার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সংগঠনের সভাপতি মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক রহিমা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন ভূঁইয়া সুরুজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়ককে সবুজে আচ্ছাদিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করায় তিনি ফাইভ ব্রাদার্স সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সমাজসেবক, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর