1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২২ দেখা হয়েছে
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম এর আওতায় নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার ও সমন্বয়), গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আহাদ, প্রশাসক, চিরাং ইউনিয়ন পরিষদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কেন্দুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণা। স্বাগত বক্তব্য রাখেন নারায়ণ সরকার, তথ্য অফিসার, নেত্রকোণা। আরও বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, চিরাং ইউনিয়ন পরিষদ, বিল্লাল হোসেন ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ ইনচান উদ্দিন, জেলা তথ্য অফিস, নেত্রকোণা। অনুষ্ঠানে বক্তাগণ কৃষক কার্ডের ১০টি সুবিধা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষ রোপন কর্মসূচি, নারীর জন্য গাড়িসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর