1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন নবনির্বাচিত এমপি হাবিবুর রশিদ হাবিব

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ দেখা হয়েছে
ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন নবনির্বাচিত এমপি
ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন নবনির্বাচিত এমপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় ঢাকা-৯ আসনের বিভিন্ন স্থানে সাঁটানো ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ শুরু করলেন এই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। জানিয়েছেন, পালাক্রমে পুরো আসনের সব ব্যানার-ফেস্টুন সরিয়ে এলাকা পরিচ্ছন্ন করা হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) মাদারটেক এলাকায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরুর পর একথা জানান।এসময় হাবিব বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। উন্নয়নমূলক কাজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতামত নেওয়া হবে এবং প্রয়োজন হলে তাদের সহযোগিতাও চাওয়া হবে।’তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করলেও অন্য প্রার্থীরাও জনগণের ভোট পেয়েছেন। তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।’তিনি বলেন, নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন সময়ে ঢাকা-৯ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন দলের প্রার্থী ও এজেন্টরা হার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার মনোভাব ভবিষ্যতেও বজায় রাখতে চান বলে তিনি উল্লেখ করেন। নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, নির্বাচনের পর তার প্রথম অগ্রাধিকার পরিবেশ সুরক্ষা ও এলাকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া। এরই অংশ হিসেবে নির্বাচনকালীন প্রচারণায় ব্যবহৃত ব্যানার অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এলাকার মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক বৈঠকের মাধ্যমে স্থানীয় জনগণের মতামত নিয়ে উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।হাবিব বলেন, ‘সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় চাহিদার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সরকার গঠিত হলে দায়িত্বশীলদের কাছে এলাকার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। তার ভাষায়, দেশ ও এলাকার উন্নয়নকে সমন্বয় করেই তিনি কাজ করতে চান।’

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর