1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মদনে অবৈধভাবে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ: ট্রাকসহ আটক ২

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৫ দেখা হয়েছে
মদনে অবৈধভাবে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ: ট্রাকসহ আটক ২
মদনে অবৈধভাবে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ: ট্রাকসহ আটক ২

মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে অবৈধভাবে পাচারের সময় ২০ টন (৬৬৭ বস্তা) সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— নেত্রকোণা সদরের ছোট গাড়া এলাকার মো. নাজিমউদ্দীনের ছেলে ট্রাকচালক মো. শামীম মিয়া (২৮) এবং ট্রাকের হেল্পার ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের মুরাদপুর গ্রামের মো. ছপিল উদ্দিন আকন্দের ছেলে মো. শাহীন মিয়া (২৫)। শুক্রবার সকালে (১৫ মে) মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

এরআগে, গতকাল (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোণা—মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালের এই চালানটি আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি সিলমোহরযুক্ত চাল ভর্তি একটি ট্রাক বের হয়। চালগুলো জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে পাচারের বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে কাইটাল ইউনিয়নের হাঁসকুড়ি মৈধাম এলাকায় অভিযান পরিচালনা করেন। সাম্য ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি থামিয়ে চালকের কাছে চালের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে ২০ টন ভিজিএফ এর চালসহ ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকারি গুদাম থেকে রাতের আঁধারে এতো বিশাল পরিমাণ চাল পাচারের পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কোনো ‘রাঘববোয়াল’ ছাড়া এমন দুঃসাহসিক কাজ করা সম্ভব নয়। মদন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি রহস্যজনক আচরণ করেন এবং তিনি জানান, বর্তমানে এলাকায় নেই, চাল জব্দের বিষয়ে কিছু জানি না। অভিযান পরিচালনাকারী মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জব্দকৃত চাল ও ট্রাক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং দাপ্তরিকভাবে চিঠি পাঠানো হয়েছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পাচারচক্রের মূল হোতাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর