1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মদনে গরুসহ ৩ চোর আটক

  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৪ দেখা হয়েছে
মদনে গরুসহ ৩ চোর আটক
মদনে গরুসহ ৩ চোর আটক

মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে গরুসহ তিন চোরকে আটক করেছেন মদন থানা পুলিশ। রবিবার (৩ মে) দুপুরে ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু জব্দ করা হয়। আটকরা হলেন— মদন উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া পশ্চিম হাঁটির আব্দুল মন্নাফের ছেলে হাদিস মিয়া (৩০) ও একই উপজেলার ধোবাওয়ালা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মিলন মিয়া (২৫) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের শহিদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের হাফিজুর রহমানের বাড়ির ঘাটে নৌকা থেকে তিন ব্যক্তি তিনটি গরু নামায়। বিষয়টি দেওসহিলা গ্রামের আবু সিদ্দিকসহ কয়েকজনের নজরে আসে। স্থানীয়রা ওই তিন ব্যক্তিকে জিজ্ঞেসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে পুলিশ গিয়ে তাদের আটক করলে গরু চুরির বিষয়টি সামনে আসে। পরে পুলিশ গরুসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি জানান, গরুসহ তিন চোরকে আটক করেছে জনতা। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানিয়েছে, ভাটির হাওর থেকে তারা গরুগুলো চুরি করে এনেছেন। তিনটি গরুসহ পুলিশ তাদের থানায় নিয়ে গেছে। মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, তিনটি গরুসহ তিন চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর