মদন প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামের প্রার্থী আল হেলাল তালুকদার জাল ভোট দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক মদন উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার তিনি বলেন, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় শেষ পর্যায়ে। আমরা মদন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মদন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের নির্দেশনা মোতাবেক নির্বাচনের সকল প্রকার আচরণ বিধি অক্ষরে অক্ষরে পালন করে আসছি। আমরা কোথাও কোন আচরণবিধি লঙ্ঘন করেছি বলে কোন নজির নাই। কিন্তু একটি দল দাঁড়িপাল্লার ভোটের কাজ করতে গিয়ে ১ নং কাইটাইল ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করে বিভিন্ন জায়গায় নগদ টাকা, লুঙ্গি, কাপড় বিতরণ করে হাতে নাতে ধরা পড়েছে। তাহারা আমাদের প্রার্থীকে এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে বিতর্কিত করার জন্য মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মিথ্যা বানোয়াট কল্প কাহিনী তৈয়ার করে প্রভাকান্ডের মাধ্যমে শান্তিপূর্ণ পরিস্তিকে ঘোলা করতে চাচ্ছে। আমরা জামায়াতে ইসলামীর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানা”ছি।এ সময় লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মদন উপজেলার ৫২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। কোন জায়গায় বিএনপির নেতাকর্মী কোন জামায়াতের এজেন্টের সহিত দুর্ব্যবহার করেছে বলে কোন তথ্য প্রমাণ নাই এবং জামায়াতের নেতাকর্মীদের হুমকি ধমকি এখন পর্যন্ত আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছি। ভবিষ্যতে তাহাদের এই মিথ্যা প্রপাগান্ডা ও ষড়যন্ত্রকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। নেত্রকোণা—৪ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আল হেলাল তালুকদার কিছু মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করায় আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। এ সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপদেষ্টা মন্ডলির সদস্য রমজান আলী মাস্টার, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন আহমেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হেলিম ভুলু, বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply