1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহাৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৫ দেখা হয়েছে
মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহাৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি
মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহাৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি

মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় সরকারি জমির উপরিভাগের মাটি ভেকু দিয়ে কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানার পরও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ফতেপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের সামনে সরকারি যাত্রাখালের জায়গা থেকে মাটি কেটে বিক্রি করে আসছে পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুল হামিদ, ইকবাল ও এরশাদ নামে তিন ব্যক্তি। শুধু এই এলাকা নয়, কাইটাইল ইউনিয়ন, গোবিন্দশ্রী নায়েকপুরসহ বিভিন্ন এলাকায় খাল ও নদীর পাড় কেটে মাটি উত্তোলন ও বিক্রি করছে একটি চক্র। শনিবার (১১ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ১৫—২০টি ভেকু দিয়ে প্রকাশ্যে মাটি কাটা হচ্ছে। এলাকাবাসী জানান, জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। প্রশাসন অভিযান চালাতে গেলে মাটিখেকোদের পক্ষ থেকে স্লোগান দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, লরি দিয়ে মাটি পরিবহনের ফলে এলাকার সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং বোরো মৌসুমে হাওর থেকে ধান আনা—নেওয়াও কঠিন হয়ে পড়বে। দিন—রাত মাটি বহনের কারণে পরিবেশ দূষণও বাড়ছে। এ বিষয়ে অভিযুক্ত এরশাদ মোবাইল ফোনে বলেন, “আমরা আমাদের নিজস্ব জমি থেকেই মাটি কাটছি। রিপোর্ট করলে করেন।” ফতেপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মির্জা মোস্তাফিজুর রহমান বলেন, “এসিল্যান্ড স্যারের নির্দেশ ছাড়া আমি সেখানে যেতে পারব না।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, “সরকারি জায়গা থেকে ভেকু দিয়ে মাটি কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর