1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মদনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময়ঃ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ দেখা হয়েছে
মদনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মদনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মদন প্রতিনিধিঃ আয়োজনের মধ্যে দিয়ে নেত্রকোণা মদনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশা মানুষ। এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। সকালে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন, নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, সহকারী কমিশনার ভূমি শাওলিন নাহার, উপজেলা মুক্তি যোদ্ধা আহবায়ক মতিউর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ, হাসনাত জামান, জামায়াতের নেতা রুহুল আমিন। বক্তারা বলেন, পৃথিবীর অনেক ভাষা বিলোপ্তি হয়ে গেছে। তবে বাংলা ভাষা শক্ত অবস্থানে রয়েছে। যার পিছনে অবদান রেখেছেন ভাষা শহীদরা। বাংলা ভাষার মাধ্যমে উচ্চ শিক্ষায় পর্যাপ্ত ঘাটতি রয়েছে। আমাদের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে আরও কাজ করতে হবে। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এছাড়া ভাষা আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর