নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মদনের গোবিন্দশ্রী হতে মদন গামী অটোরিক্সার চাপায় ১৬ মে (শনিবার) পৌনে বারোটার দিকে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সামনে খালাশীপাড়া সামনে গোবিন্দশ্রী টু মদন আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে। মৃত শিশুটি মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাদল মিয়ার কন্যা ইতি মনি(৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী ইউনিয়নের বড্ডা গ্রাম থেকে ছেড়ে আসা মদন গামী ব্যাটারি চালিত অটো গাড়ীচালক খালিয়াজুরীর বোয়ালী মাইজপাড়া গ্রামের আলী উছমানের ছেলে মোঃ নওশাদ মিয়া মো: নওসাদ মিয়া (৪০) ব্যাটারি চালিত অটো গাড়ি চালিয়ে মদন আসার পথে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সামনে খালাশীপাড়া নামক স্থানে পৌঁছামাত্র পাকা রাস্তার দক্ষিণ পাশ দিয়ে নানার সাথে হেটে যাওয়া ইতি মনি (৪) হঠাৎ রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে চলন্ত অটোর গাড়ির নিচে পরে গুরুতর আহত হয়। তার নানা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইতি মনি কে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মদন থানার উপ—পরিদর্শক মোঃ তারা মিয়া জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করত পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply