1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

মহান মে দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬৫ দেখা হয়েছে
মহান মে দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি
মহান মে দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি

কোহিনূর আলমঃ ১ মে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস—২০২৬ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, সফল হোক, সফল হোক, শ্রমিক দিবস সফল হোক— এমন নানা শ্লোগানে কেন্দুয়া পৌর শহরের একাধিক সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ, বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত র্যালিতে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বার্তা তুলে ধরা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর