1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৩ দেখা হয়েছে
যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ যৌতুক নিরোধ আইনের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)| মঙ্গলবার (২৩ জুন) দুপুরে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন| গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. আলী আহাম্মদ খান (৪৩)| তিনি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আলীপুর গ্রামের আ. হেকিম খানের ছেলে| র‌্যাব জানায়, ময়মনসিংহের তারাকান্দা আদালতে ওই আসামির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছিল| বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আলী আহাম্মদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন| একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়| রায়ের পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন| পরবর্তীতে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে| এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-১০ (কেরানীগঞ্জ) এর সহায়তায় ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসারের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর