1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

রক্তদানে আমরা কেন্দুয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা

  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২৭ দেখা হয়েছে
রক্তদানে আমরা কেন্দুয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা
রক্তদানে আমরা কেন্দুয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা

কোহিনূর আলমঃ “জাতি-ধর্ম নির্বিশেষে, রক্তদান করবো হেসে হেসে”Ñএই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানে আমরা কেন্দুয়া”-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় সংগঠনের এডমিন প্যানেলের আয়োজনে এবং সকল স্বেচ্ছাসেবীর সহযোগিতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন হাঙ্গরি টাইম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের গত এক বছরের কার্যক্রম ও সার্বিক অর্জনের চিত্র তুলে ধরা হয়। এতে জানানো হয়, ২৮ জুন ২০২৫ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত সময়ে সংগঠনের মাধ্যমে ৬৯৭ ব্যাগ রক্ত রোগীদের জন্য সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে। এছাড়া ৭৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠার পর গত ৬ বছরে সংগঠনটি ৬,৪০৪ ব্যাগ রক্ত রোগীদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। একই সময়ে ১১ ব্যাগ প্লাজমা ডোনেট করা হয়েছে এবং প্রায় ১৬ হাজার ৭৫০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে ১৫ বারের বেশি রক্তদানকারী, গত এক বছরে সর্বোচ্চ ডোনার ম্যানেজকারী, সর্বোচ্চ সক্রিয় স্বেচ্ছাসেবী এবং সেরা মডারেটর ও এডমিনদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বাঙালী, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, মানবিক হলি নামে পরিচিত মামুনুল হক হলি খানসহ “রক্তদানে আমরা কেন্দুয়া”র এডমিন, মডারেটর ও অসংখ্য স্বেচ্ছাসেবী। বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। সমাজের বিত্তবানসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে আর কষ্ট পেতে হবে না। তারা মানবসেবার এই কার্যক্রম আরও বিস্তৃত করতে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে উপস্থিত অতিথি ও সবার অংশগ্রহণে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলার উচ্ছ্বাস প্রকাশ করা হয় । এ সময় মুহুর্মুহু করতালিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর