1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫০ দেখা হয়েছে
শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা
শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে গেছে মৌসুমের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী শিলাবৃষ্টি। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎবেগে ঝড় শুরু হয়। এর কিছুক্ষণ পরেই শুরু হয় বড় বড় আকারের শিলাবৃষ্টি। প্রায় ২০ থেকে ৩০ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে যাতায়াত ব্যবস্থা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং কিছু কাঁচা ঘরবাড়ির চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। বর্তমানে বোরো ধান কাটার মৌসুম ঘনিয়ে আসায় এবং অনেকের খেতে আধাপাকা ধান থাকায় শিলাবৃষ্টির আঘাতে ধানের শিষ ভেঙে গেছে। এছাড়া তামাক, আম ও লিচুর মুকুল এবং মৌসুমি সবজির বাগানেরও বেশ ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। উপজেলার বানিয়াজান ও তেলিগাতিসহ বেশ কিছু এলাকার বাসিন্দারা জানান, এত বড় আকারের শিলা গত কয়েক বছরে তারা দেখেননি। হঠাৎ ঝড়ে টিনের চালে শিলার শব্দে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক জায়গায় বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। স্থানীয় কৃষি বিভাগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর