1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সওজে’র জায়গা দখলমুক্ত করতে দুর্গাপুরে যৌথ অভিযান, উচ্ছেদ ৩৫ স্থাপনা

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪ দেখা হয়েছে
সওজে’র জায়গা দখলমুক্ত করতে দুর্গাপুরে যৌথ অভিযান, উচ্ছেদ ৩৫ স্থাপনা
সওজে’র জায়গা দখলমুক্ত করতে দুর্গাপুরে যৌথ অভিযান, উচ্ছেদ ৩৫ স্থাপনা

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় এবং খালের ওপর দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কড়া অ্যাকশনে নেমেছে প্রশাসন। সোমবার (১৬ মার্চ) সকালে দুর্গাপুর পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এস্কেভেটর (ভেকু) দিয়ে অন্তত ৩৫টি অবৈধ দোকানপাট ও পাকা-আধাপাকা স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। দেখা যায়, একটি ভারী এস্কেভেটর দিয়ে রাস্তার পাশের এবং খালের ওপর গড়ে ওঠা অবৈধ কংক্রিট ও টিনশেডের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। উচ্ছেদের ফলে চারপাশে ইট, সুরকি, সাইনবোর্ড এবং ভাঙা পিলারের স্তূপ জমে যায়। এ সময় স্থানীয় উৎসুক জনতা ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উচ্ছেদ কাজ নির্বিঘ্ন করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল। এ যৌথ অভিযানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন- দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, পজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, দুর্গাপুর থানা পুলিশের সদস্যবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু দখলদার সওজের জায়গা ও খাল দখল করে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল। যা এলাকার পরিবেশ ও যোগাযোগে বিঘ্ন ঘটাচ্ছিল। এরই প্রেক্ষিতে পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, “সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত ৩৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় থাকা এসব অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।” সরকারি সম্পত্তি রক্ষার বিষয়ে নেত্রকোণা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র বলেন, “আমরা উদ্যোগ নিয়েছি। সওজের বেদখল হওয়া জায়গাগুলো নিখুঁতভাবে চিহ্নিত করে পর্যায়ক্রমে তা দখলমুক্ত করা হবে।” তিনিও বলেন, এ রকম অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, খাল ও সড়কের জায়গা দখলমুক্ত হলে এলাকার স্বাভাবিক সৌন্দর্য ফিরে আসবে এবং যানজটসহ অন্যান্য নাগরিক দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর