1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সুরমা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৮ দেখা হয়েছে
সুরমা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার
সুরমা নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সুরমা নদী থেকে জয়ন্তী সরকার (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন। মৃত জয়ন্তী সরকার পার্শ্ববর্তী শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে। পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান জয়ন্তী। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কল্যাণপুর এলাকায় নদীর ভাটির দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, সকালে নদীতে গোসলে নেমে ওই তরুণী পানিতে তলিয়ে যান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরে স্বজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর