1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

হকী ডেইরী ফার্ম ও হাব অর্থনৈতিক উন্নয়নের বাতিঘর

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫৫ দেখা হয়েছে
হকী ডেইরী ফার্ম ও হাব অর্থনৈতিক উন্নয়নের বাতিঘর
হকী ডেইরী ফার্ম ও হাব অর্থনৈতিক উন্নয়নের বাতিঘর

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের বসুর বাজার সংলগ্ন পাটেশ্বরী নদীর তীরে অবস্থিত হকী ডেইরী ফার্ম ও হকী ডেইরী হাব বর্তমানে জেলার অন্যতম আধুনিক ও বৃহৎ দুগ্ধ খামার ও একমাত্র হাব- দুধ সংগ্রহ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে| যা অর্থনৈতিক উন্নয়নের এক বাতিঘর| সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯৭৪ সাল থেকে পারিবারিকভাবে খামারটির কার্যক্রম শুরু হলেও ২০১৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়| খামারটিতে বর্তমানে প্রায় ১০০টি গাভী, ৪০টি বকনা, ৫০টি বাছুর এবং ১০০টি ষাঁড় রয়েছে| প্রতিদিন গড়ে প্রায় ৫০০ লিটার দুধ উৎপাদিত হয়| পরিবেশবান্ধব ব্যবস্থাপনার অংশ হিসেবে খামারে দুটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে| এছাড়া খামারে ১৫ জন কর্মচারী নিয়মিত কাজ করছেন| মোটাতাজাকরণ কার্যক্রমের আওতায় প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৪০টি ষাঁড় বিক্রি করা হয়| খামারটির সাফল্যের ¯^ীকৃতি হিসেবে ২০২৪ সালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনীতে দ্বিতীয় স্থান এবং ২০২৫ সালে প্রথম স্থান অর্জন করে| অন্যদিকে, হকী ডেইরী হাবে ২০টি বিএমসিসি (ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার) এর মাধ্যমে নেত্রকোণা সদর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার প্রান্তিক কৃষক ও খামারিদের কাছ থেকে ˆদনিক ২০ হাজার লিটার দুধ সংগ্রহের সক্ষমতা রয়েছে| প্রতিটি বিএমসিসিতে দুজন করে ৪০ জন এবং হাবে ১৫ জনসহ মোট ৫৫ জন কর্মচারী কর্মরত আছেন| হাবটি প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিপি প্রকল্প ও ব্যক্তিমালিকানাধীন যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে| এখানে সংগ্রহকৃত দুধ নিজ¯^ ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর পাস্তুরাইজেশনের মাধ্যমে ‘পল্লী মিল্ক’ নামে বাজারজাত করা হয়| ইতোমধ্যে গত ২৯ এপ্রিল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদনের জন্য নমুনা জমা দেওয়া হয়েছে এবং অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে| ফার্ম ও হাবের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন মো. আবুল ফজল| ফার্ম ও হাবের ¯^ত্বাধিকারী মো. কামরুজ্জামান ডক্টর অব ভেটেরিনারি বিষয়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ ও সনদ লাভ করেছেন| একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি পারিবারিকভাবে প্রতিষ্ঠিত এই খামার ও হাবের দায়িত্ব গ্রহণ করেন| তিনি বলেন, প্রান্তিক কৃষক ও খামারিদের জাতীয় উৎপাদনে সম্পৃক্ত করা এবং এলাকার বেকারত্ব নিরসনে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি| এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন| এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, হকী ডেইরী ফার্ম ও হাব এলাকায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ দুধ উৎপাদন ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে| প্রান্তিক খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও প্রতিষ্ঠানটি ইতিবাচক অবদান রাখছে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর