1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

১৫ বছর পর এলাকায় আসেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা আনিসুল হক

  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ দেখা হয়েছে
১৫ বছর পর এলাকায় আসেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা আনিসুল হক
১৫ বছর পর এলাকায় আসেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা আনিসুল হক

নিজস্ব প্রতিনিধিঃ জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের বাসিন্দা, হাসুয়ারী নিবাসী প্রয়াত নায়েব আলী মাস্টারের ছেলে লন্ডন প্রবাসী বিএনপি নেতা আনিসুল হক টানা পনের বছর লন্ডন অবস্থান করার পর গত ২৫ জানুয়ারী বাংলাদেশে আসেন। আনিসুল হক লন্ডন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর সঙ্গী হয়ে ২৫ জানুয়ারী ঢাকায় আসেন। তিনি বেশ কিছুদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সফর শেষ করে ৮ ফেব্রুয়ারী নিজ এলাকায় আসেন। তার আগমন উপলক্ষে তার বাড়ীতে দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুল হক নিজেই। এই অনুষ্ঠানে আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সহ—সভাপতি হুমায়ুন রায়হান, স্থানীয় ইউপি সদস্য সোহেল আহম্মেদ, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালীর বোন নাহার হিলালী, কেন্দুয়া উপজেলা মহিলা দলের সভাপতি উর্মি, কেন্দুয়া উপজেলা বাজার মসজিদের খতীব মাওলানা আব্দুল হালিমসহ অন্যরা। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত বক্তারা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেহেশত নসীব কামনা করেন। পাশাপাশি নেত্রকোণা—৩ এ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালীর জন্য ভোট প্রার্থনা করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর