1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

৯ম পে—স্কেল বাস্তবায়নের দাবিতে আটপাড়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ দেখা হয়েছে
৯ম পে—স্কেল বাস্তবায়নের দাবিতে আটপাড়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন
৯ম পে—স্কেল বাস্তবায়নের দাবিতে আটপাড়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন

নুর মোহাম্মদ খান ঃ স্থান আটপাড়া উপজেলা চত্বর ২ফেব্ররুয়ারি সময় সকাল ১০ ঘঠিকা নেত্রকোণার আটপাড়া উপজেলায় সরকারি কর্মচারীদের জন্য ৯ম পে—স্কেল দ্রুত বাস্তবায়ন এবং মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকালে উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তর থেকে কর্মচারীরা একত্রিত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কর্মচারীরা “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাঁচতে চাই”, “৯ম পে—স্কেল চাই, দিতে হবে”, “মহার্ঘ ভাতা আমাদের অধিকার”—এমন নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে কর্মসূচির দ্বিতীয় পর্ব হিসেবে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন দপ্তরের কর্মচারী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু কর্মচারীদের বেতন কাঠামো সে অনুযায়ী সমন্বয় হয়নি। ফলে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা পরিবার—পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে—স্কেল ঘোষণার দাবি জানানো হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এতে করে সরকারি কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত ৯ম পে—স্কেল বাস্তবায়নের পাশাপাশি চলমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা প্রদান না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মচারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি কর্মচারীরাই রাষ্ট্রীয় সেবা কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য দাবি পূরণ করা না হলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও কর্মচারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় আটপাড়া উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর