1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শহীদ জুলাই যোদ্ধার পরিবারের পাশে রাষ্ট্র কলমাকান্দায় বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ দেখা হয়েছে
শহীদ জুলাই যোদ্ধার পরিবারের পাশে রাষ্ট্র কলমাকান্দায় বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন
শহীদ জুলাই যোদ্ধার পরিবারের পাশে রাষ্ট্র কলমাকান্দায় বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শহীদ জুলাই যোদ্ধা সোহাগ মিয়ার পরিবারের জন্য একটি নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের বরখাপন গ্রামে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বাংলাদেশ সরকার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ যোদ্ধার পরিবারকে উপহার হিসেবে এই বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, শহীদ পরিবারের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাসুদুর রহমান বলেন, শহীদ জুলাই যোদ্ধারা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা কখনো শোধ হওয়ার নয়। তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব ও নৈতিক কর্তব্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপ—সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। স্থানীয়রা জানান, এই ঘর নির্মাণের মাধ্যমে শহীদ সোহাগ মিয়ার পরিবার একটি নিরাপদ ও সম্মানজনক আবাসনের নিশ্চয়তা পাচ্ছে, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর