1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন

  • আপডেট সময়ঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ দেখা হয়েছে
নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন
নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন

হাফিজ উল্লাহ চৌধুরী আলিমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে ৫০টি সংরক্ষিত নারী আসন নিয়ে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চলতি রমজান মাসেই এই নির্বাচনের আভাস পাওয়ার পর নেত্রকোণা জেলায় সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন প্রবীণ শিক্ষাবিদ ও অভিজ্ঞ রাজনীতিক অধ্যক্ষ রাবেয়া খাতুন। অধ্যক্ষ রাবেয়া খাতুন এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তাঁর বাবা মরহুম অ্যাডভোকেট মৌলভী আকবর আলী ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য। তাঁর স্বামী মরহুম ডা. মোহাম্মদ আলী নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন। পারিবারিকভাবেই তিনি দীর্ঘকাল ধরে গণমানুষের রাজনীতির সাথে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নারী শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা অগ্রগণ্য। তিনি ‘রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ’-এর প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষ রাবেয়া খাতুন ছাত্রজীবন থেকেই রাজনীতির রাজপথে সক্রিয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। বর্তমানে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তেজগাঁও থানা বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের তেজগাঁও শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করেছেন। নিজের প্রার্থিতার বিষয়ে অধ্যক্ষ রাবেয়া খাতুন বলেন, “দলের সুসময় ও দুঃসময়—উভয় পরিস্থিতিতেই আমি সব সময় পাশে ছিলাম। রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি। দল যদি আমাকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়, তবে আমি দলের আদর্শ রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সচেষ্ট থাকব। “স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, একজন উচ্চশিক্ষিত, অভিজ্ঞ এবং ক্লিন ইমেজের নেত্রী হিসেবে অধ্যক্ষ রাবেয়া খাতুনকে সংরক্ষিত আসনে মনোনীত করলে নেত্রকোণার নারী সমাজের ক্ষমতায়ন ও দলীয় কর্মকাণ্ড আরও বেগবান হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর