1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৯ দেখা হয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (৩০ মার্চ) দুপুরে পৌরসভার প্রেস ক্লাব মোড়ে সিপিবি উপজেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। আয়োজক কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বলেন, ইউনূস সরকার আমেরিকার সঙ্গে একটি গোলামির চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এই চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে কালো চুক্তি বাস্তবায়ন প্রতিহত করবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমেরিকার সঙ্গে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল ঘোষণা করা হোক। এ ছাড়া ভারতের সঙ্গে হওয়া সকল গোপনীয় ও অন্যায্য চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অসম বাণিজ্যচুক্তি বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। দেশের স্বার্থবিরোধী এ চুক্তি বাতিল করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের বিরোধী এ চুক্তি করার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। নয়তো রাজনৈতিক লড়াই ও সংগ্রামের মধ্যদিয়েই এ চুক্তি বাতিল করতে বাধ্য করা হবে। সমাবেশে দলটির উপজেলা যুগ্ম—সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পরিচালানায় বক্তব্য রাখেন উদীচী উপজেলা কমিটির সভাপতি শামছুল আলম খান, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, আদিবাসী নেত্রী চিনু রেমা প্রমুখ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর