1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পূর্বধলার মানসুরা আক্তার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৫ দেখা হয়েছে
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পূর্বধলার মানসুরা আক্তার
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পূর্বধলার মানসুরা আক্তার

একে এম এরশাদুল হক জনিঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে প্রকাশিত এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোণার পূর্বধলার রাজপথের সাহসী নেত্রী মানসুরা আক্তার। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনীত মানছুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. শাহজাহান মিয়া এবং মাতা আম্বিয়া বেগম। তিনি বর্তমানে পূর্বধলা সদরের গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা। দলীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। ছাত্র রাজনীতির মাঠ থেকে উঠে আসা মানসুরা আক্তার বিগত দিনের রাজপথের আন্দোলন—সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবিচল আনুগত্য বিবেচনা করেই হাইকমান্ড তাঁকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করেছে। এই তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরী ও হেলেন জেরিন খানের মতো প্রবীণ ও প্রভাবশালী নেত্রীরাও রয়েছেন। একজন কেন্দ্রীয় ছাত্রনেত্রীকে জাতীয় সংসদের জন্য মনোনীত করায় পূর্বধলা ও নেত্রকোণা জেলা বিএনপি, ছাত্রদল ও অঙ্গ—সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে ধলামূলগাঁও ইউনিয়ন ও পূর্বধলা সদর এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছেন স্থানীয় সমর্থকরা। নেতাকর্মীরা মনে করছেন, মানসুরা আক্তারের মতো তরুণ ও মেধাবী নেতৃত্ব জাতীয় সংসদে এলাকার মানুষের কথা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবেন। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মানসুরা আক্তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই অর্জন রাজপথের সকল লড়াকু ছাত্রকর্মীদের। আমি আজীবন দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর