1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৮ দেখা হয়েছে
দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক
দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

এ কে এম আব্দুল্লাহঃ দূর্গাপুর থানা পুলিশ পূর্ব মাকড়াইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সোমবার বিকাল সাড়ে তিন টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থানার এস আই নূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম পৌনে ২ টার দিকে দূর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কদ্দুছ বেপারীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৬)। এ ব্যাপারে থানার এস আই মোঃ নূর ইসলাম বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর