1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

পূর্বধলায় টিআর কাবিটা প্রকল্প কাজে দুনীর্তির অভিযোগ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৪০ দেখা হয়েছে
পূর্বধলায় টিআর কাবিটা প্রকল্প কাজে দুনীর্তির অভিযোগ
পূর্বধলায় টিআর কাবিটা প্রকল্প কাজে দুনীর্তির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ পূর্বধলা উপজেলায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কাবিটা কাজ না করেই ইউনিয়ন পরিষদ প্রশাসক ও ইউপি প্রশাসনিক কর্মকতার্র যোগসাজশে সংরক্ষিত নারী সদস্যের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে প্রকল্প সভাপতি ও সেক্রেটারীর বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নে ২০২৫—২৬ অর্থ বছরে টিআর কাবিটা ও উন্নয়ন সহায়তার কাজের নামে কোটি টাকা আত্নসাৎ। প্রকল্পের কাজ না করে ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন অভিযোগ করেছেন পরিষদের বঞ্চিত একাংশের ইউপি সদস্যগণ। পরিষদে টিআর কাবিটা ও উন্নয়ন সহায়তার কাজ কোথায় কোথায় হয়েছে মেম্বারগণ প্রকল্পের সভাপতি ও সেক্রেটারী হয়েও তারা জানে না।

এমন অভিযোগ করেছেন ১—২—৩ এর সংরক্ষিত সদস্য হেপী আক্তার, ৭—৮—৯— এর সংরক্ষিত সদস্য মোছাঃ রেহানা আক্তার, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল মিয়া, গ্রামীন রক্ষণাবেক্ষণ ২০২৫—২০২৬ অর্থ বছরে ধলামূলগাঁও পানি উন্নয়ন বোর্ডের রাস্তা হতে ধলামূলগাঁও হামিদ মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ১ লক্ষ ৫০ হাজার টাকা, দেবকান্দা ওয়াপদা রাস্তা হতে আব্দুর রাজ্জাকের বাড়ি পর্যন্ত ও ধলামূলগাঁও পাউবো রাস্তা হতে নজরুলের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ২লক্ষ টাকা, দেবকান্দা পূর্বপাড়া মসজিদ হতে প্রাইমারী স্কুল পর্যন্ত ও জামধলা বাজার হতে ধলামূলগাঁও উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ৩ লক্ষ টাকা, দেবকান্দা ওয়াটার ওয়াপদা জয়নালের বাড়ি হতে নদীর পাড় জাহাঙ্গীরের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ১লক্ষ ৫০হাজার টাকা, এই প্রকল্পের কোনো কাজ না করে সাকুল্য টাকা উত্তোলন করেছেন প্রকল্পের সভাপতি ১নং ইউপি সদস্য মোঃ আব্দুল গণী মন্ডল ও সেক্রেটারী হিসেবে ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রেজাউল করিম ওরফে মনি, ক্ষমতাশালী দলের প্রভাব কাটিয়ে উপজেলা কৃষি কর্মকতার্ ও পরিষদের প্রশাসক মোঃ জোবায়ের হোসেন ও ইউপি প্রশাসনিক কর্মকতার্ মোঃ নুরুল আলম এর যোগসাজশে ৪টি বড় প্রকল্পের ৮ লক্ষ টাকার কোনো কাজ না করেই সাকুল্য টাকা আত্নসাৎ করেছে। এই ভাবে গত ২০২৪—২০২৫ ও ২০২৬ সালের শতশত প্রকল্পের কাজে দুনীর্তি হয়েছে। তদন্ত করলে সকল অপকর্ম বেরিয়ে আসবে বলে দাবি করেছেন ্ইউপি সদস্যগণ।

এই নিয়ে মোছাঃ রেহেনা আক্তার বলেন, আমি একজন সংরক্ষিত ইউপি সদস্য ধলামূলগাঁও পানি উন্নয়ন বোর্ডের রাস্তা হতে ধলামূলগাঁও হামিদ মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ১ লক্ষ ৫০ হাজার টাকার প্রকল্প আমার স্বাক্ষর জাল করে ১নং ইউপি সদস্য মোঃ আব্দুল গণী মন্ডল টাকা উত্তোলন করেছে, আমি এই দুনীর্তির বিচার দাবি করছি। এ ইউনিয়ন যুবদলের সহ—সভাপতি মোঃ আব্দুর রশিদ বলেন, আমার নেতা তারেক জিয়ার নির্দেশ কোনো দুনীর্তি মেনে নেওয়া হবেনা। ইউপি প্রশাসনিক কর্মকতার্ মোঃ নুরুল আলম বলেন, প্রকল্প কাজ করেছে প্রকল্পের সভাপতিরা তারা বিল করেছে তারাই সব জানে। এই নিয়ে উপজেলা কৃষি কর্মকতার্ ও ধলামূলগাঁও ইউপি প্রশাসক মোঃ জোবায়ের হোসেনকে মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। পূর্বধলা ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ রেজুয়ানুর রহমান রনি বলেন আমি গত দুই বছর পরিষদে ছিলাম না। ধলামূলগাঁও পরিষদে প্রশাসকের দায়িত্বে ছিলেন কৃষি অফিসার মোঃ জোবায়ের হোসেন । পরিষদে কোনো দুনীর্তি হয়ে থাকলে তা তদন্ত করা হোক, তাহলে সঠিক ঘটনা উদঘাটন হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর