ঈদুল আজহাকে সামনে রেখে সর্বত্রই চলছে
ধর্ম বিশারদের ব্যাখ্যার ঢেউ,
ইউটিউবে এক শ্রেণীর মোল্লাদের বয়ান শুনে
পথ হারাচ্ছে কেউ কেউ।
কোরবানির ফজিলতে জমে উঠেছে পশুর হাট,
মানবতার খোঁজ নিতে কারও নেই কোন দৃষ্টিপাত।
একদল নিমগ্ন শুধু মাসআলা আর ফতোয়ায়,
আরেকদল ব্যস্ত ডিজিটাল মেশিন নিয়ে রমরমা ব্যবসায়।
কেউ মাপে গোশতের ওজন, কেউ মাপে তার দান,
ক্যামেরার সামনে এলেই বেড়ে যায় যেন দানবদের সম্মান।
দানবীর নামধারীরা ছিন্নমূলের হাতে তুলে দেয় আধা কেজি চাল,
পাশে দাঁড়িয়ে ফটো তুলে লিখে তারা— “মানবতার জাল”।
ফেসবুকে আপলোড হয় কান্নাভেজা অসহায়দের মুখ,
লাইক—কমেন্ট বাড়লেই যেন পূর্ণ হয় তাদের সুখ।
ওদিকে সীমান্ত পেরিয়ে জ্বলছে আগুন মুসলিমদের প্রাণে,
আর এইদিকে স্বচ্ছল ধর্মান্ধরা ব্যস্ত বিরিয়ানির টানে?
ঈদের নামে চলছে এখন বিশাল প্রতিযোগীতার শো,
কে কতটা দেখাতে পারে— মুখে লেপটাতে পারবে দামী স্নো।
কোরবানির শিক্ষা আজ হারিয়েছে পথ,
ত্যাগের বদলে বাড়ছে শুধু লোক দেখানো রথ।
মানুষ কম, বিজ্ঞাপন বেশি— এ কেমন আয়োজন?
দান নয় —মানবতা নয়— ঈদ ফটোসেশনই এখন বড় প্রয়োজন!
Leave a Reply