1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দীর্ঘদিনের আশা পূরণ: নতুন ঘরের স্বপ্ন বাস্তবায়ন হলো আদিবাসী পলিনুস রেমার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৩ দেখা হয়েছে
দীর্ঘদিনের আশা পূরণ: নতুন ঘরের স্বপ্ন বাস্তবায়ন হলো আদিবাসী পলিনুস রেমার
দীর্ঘদিনের আশা পূরণ: নতুন ঘরের স্বপ্ন বাস্তবায়ন হলো আদিবাসী পলিনুস রেমার

শেখ শামীমঃ জীবনের দীর্ঘ পথচলায় নিজের একটি নিরাপদ ঘরের স্বপ্ন ছিল পলিনুস রেমার। আর্থিক অসচ্ছলতা আর নানা প্রতিকূলতার কারণে সেই স্বপ্ন বারবার অধরাই থেকে গিয়েছিল। অবশেষে সরকারের আবাসন সহায়তা কর্মসূচির আওতায় নতুন ঘর পেতে যাচ্ছেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা এলাকার বালুচরা গ্রামের আদিবাসী বাসিন্দা পলিনুস রেমা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে তার জন্য এ ঘর নির্মাণ করা হচ্ছে। সোমবার দুপুরে (৮ জুন) ঘর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী সাংমা। এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সন্ধ্যা রানী সাংমা বলেন, ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে আবাসন সংকটে থাকা পলিনুস রেমার জন্য নতুন এই ঘর শুধু একটি স্থাপনা নয়, এটি তার জীবনের বহুদিনের স্বপ্ন পূরণের প্রতীক। ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় আবেগাপ্লুত হয়ে পলিনুস রেমা বলেন, নিজের একটি ঘর হবে— এই আশা অনেকদিন ধরে বুকে লালন করেছি। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম বলেন, সরকারের বিশেষ এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শুধু বসবাসের নিরাপত্তাই নয়, তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনমানেরও উন্নয়ন ঘটবে। স্থানীয়দের মতে, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য এ ধরনের উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো জ্বালায়। একটি নিরাপদ আবাস শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বরং মর্যাদাপূর্ণ জীবনের অন্যতম ভিত্তি। আর সেই ভিত্তি নির্মাণের মধ্য দিয়েই নতুন স্বপ্নের পথে যাত্রা শুরু হলো পলিনুস রেমার।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর