1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তির অবসান ঘটেছে – দুর্গাপুর হাসপাতালে বসলো সোলার সিস্টেম

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮৫ দেখা হয়েছে
দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তির অবসান ঘটেছে - দুর্গাপুর হাসপাতালে বসলো সোলার সিস্টেম
দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তির অবসান ঘটেছে - দুর্গাপুর হাসপাতালে বসলো সোলার সিস্টেম

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তির অবসান ঘটেছে। চিকিৎসা সেবায় নিরবচ্ছিন্নতা আনতে এবং লোডশেডিংয়ের চরম দুর্ভোগ থেকে রোগীদের মুক্তি দিতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাসপাতালটিতে স্থাপন করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সোলার ইনভার্টার সিস্টেম। ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই সিস্টেমে যুক্ত করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ। এর ফলে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে চালু হবে সোলার প্যানেল, এক মুহূর্তের জন্যও বন্ধ হবে না হাসপাতালের আলো ও ফ্যান। বুধবার (১২ আগস্ট) সকালে হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সেবা নিতে আসা মানুষেরা। শুভ দাস নামের এক রোগীর স্বজন বলেন, “আগে হাসপাতালে রোগী ভর্তি করালে বিদ্যুৎ চলে গেলে চরম দুর্দশার মধ্যে পড়তে হতো। সেই ভোগান্তি বলে বোঝানো যাবে না। আজ ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের চমৎকার উদ্যোগে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি আর অটো চেঞ্জওভার বসানোয় এখন থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে। কারেন্ট গেলেও এক সেকেন্ডের জন্য আলো—ফ্যান বন্ধ হবে না। আমাদের এই বড় ভোগান্তি দূর করার জন্য আমরা উনার প্রতি সত্যি অনেক কৃতজ্ঞ।” হাসপাতালের সেবার মান বৃদ্ধি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল মহোদয়কে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চলে গেলে আমাদের ইনডোর, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে সেবা প্রদানে অনেক কষ্ট পোহাতে হতো, রোগীরা কষ্ট পেতেন। তার আন্তরিক সদিচ্ছার কারণে অত্যন্ত দ্রুততার সাথে হাসপাতালে পাঁট কিলোওয়াটের ব্যাটারিসহ সোলার ইনভার্টারের ব্যবস্থা হয়েছে। এখন বিদ্যুৎ গেলেও আমাদের রোগীদের সেবা প্রদানে আর কোনো ব্যত্যয় ঘটবে না।” সার্বিক বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, “ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার ও ব্যাটারি প্রদান করা হয়েছে। এর আগে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই হাসপাতালে তিনটি ইসিজি মেশিনও দেওয়া হয়েছিল। মূলত সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জামাদির যে স্বল্পতা রয়েছে, তা পর্যায়ক্রমে সমাধানের লক্ষ্যেই আমরা উদ্যোগগুলো গ্রহণ করছি।” সংশ্লিষ্টরা মনে করছেন, সর্বাধুনিক সোলার সিস্টেম স্থাপনের ফলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় এক নতুন মাত্রা যুক্ত হলো। এর মাধ্যমে দুর্গম এই উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি বড় বাধা দূর হলো।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর