1. admin@dainikdeshkanthaswar.com : admin :
জনসেবামূলক স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান - দৈনিক দেশ কণ্ঠস্বর।। Dainik Desh Kanthaswar।। দেশ কণ্ঠস্বর অনলাইন নিউজ পোর্টাল
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

জনসেবামূলক স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ দেখা হয়েছে
জনসেবামূলক স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান
জেলা প্রশাসক

স্টাফ রিপোটার : জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসেবামূলক স্থাপনা পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, কাইলাটি ইউনিয়ন পরিষদ, ফচিকা ইউনিয়ন ভূমি অফিস এবং একটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, সেবার মান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বৃক্ষরোপনে সরকারের অঙ্গীকার পূরণে উৎসাহপ্রদান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে প্রতিটি কার্যালয় প্রাঙ্গণে তিনি একটি করে বৃক্ষরোপণও করেন।তিনি কাইলাটি ইউনিয়ন পরিষদে একটি নতুন লাইব্রেরির শুভউদ্বোধন করেন। এছাড়া আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ভাষা, বিজ্ঞান, বিতর্ক এবং সাংস্কৃতিক ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়ে বলেন, সরকারের প্রতিটি সেবা যেন স্বচ্ছতা ও দ্রুততার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Dainik Desh Kanthaswar
Theme Customized By BreakingNews