1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

আসন্ন ঈদে আবারও সক্রিয় চোরাই সিন্ডিকেটের মূল হোতা আলমগীর ও জামিনে মুক্ত পাওয়া সারফুল গং

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭০ দেখা হয়েছে
আসন্ন ঈদে আবারও সক্রিয় চোরাই সিন্ডিকেটের মূল হোতা আলমগীর ও জামিনে মুক্ত পাওয়া সারফুল গং
আসন্ন ঈদে আবারও সক্রিয় চোরাই সিন্ডিকেটের মূল হোতা আলমগীর ও জামিনে মুক্ত পাওয়া সারফুল গং

বিশেষ প্রতিনিধিঃ জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরাতোপা গ্রামে গত ২৫ ফেব্রুয়ারি চোরা কারবারীদের আস্তানায় পুলিশ দিনের বেলায় অভিযান পরিচালনা করলে জেলার ডিবি পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা আহত হয়। চোরা কারবারীদের এমন দৌরাত্ম্যের লাগাম টেনে ধরতে ২৫ ফেব্রুয়ারি ঐদিন রাতেই জেলা পুলিশের একটি বিশেষ টীম কতিপয় চোরা কারবারীদের গ্রেফতারপূর্বক নগদ ৪৬ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করে।

চোরা কারবারীদের সেকেন্ড ইন কমান্ড সারফুল ও তার বেশ কয়েকজন সহযোগী গ্রেফতার হলেও এই সিন্ডিকেটের মূলহোতা আজঅব্দি ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায়। বিষয়টি নিয়ে সচেতন মহল বেশ প্রতিক্রিয়া ব্যাক্ত করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীরা বলছেন—কুখ্যাত আলমগীর বিগত ফ্যাসিস্ট আমলে পুলিশের এক উর্ধতন কর্মকর্তার নামের দোহাই দিয়ে ভারতীয় গরু চোরাচালানসহ নানাবিধ অপকর্ম চালিয়ে এসেছে। ৫ আগস্ট ফ্যাসিস্টের পতনের পরেও আলমগীর নানাভাবে অর্থকড়ি ছিটিয়ে এইসব অপকর্ম চালিয়েই যাচ্ছে। স্থানীয়রা আরও জানান— আলমগীর তেরাতোপা গ্রামে সংঘঠিত এই দুর্ধর্ষ ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়ে আত্মগোপনে থেকে কয়েকদিন পরেই ঈদুল ফিতরের আগেই বাড়ীতে এসে সারফুল গংদের জামিনের তদ্বিরে উঠে পড়ে লেগে যায়।

বর্তমানে সে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আবার প্রকাশ্যে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েছে। সচেতন মহলের দাবী— আলমগীর’কে দ্রুত আইনের আওতায় না আনতে পারলে সে কলমাকান্দা দুর্গাপর সীমান্তকে অস্থিতিশীল করে বড় রকমের ঝুকিতে ফেলবে বর্তমান নির্বাচিত সরকারকে। আলমগীর ও সারফুল অল্প সময়ে জিরো থেকে হিরো হয়ে নামে—বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছে বলে জানা যায়। এলাকাবাসীর দাবি— চোরাকারবারি আলমগীর ও সারফুলের শাস্তি নিশ্চিত করে তাদের অবৈধ সম্পদ বাজায়াপ্ত করা। ইতিমধ্যে প্রশাসন কতৃর্ক জব্দকৃত অবৈধ নগদ অর্থ আদালতে সৃজিত কাগজপ্রত্রাদি দিয়ে টাকা উত্তলনের পায়তারা চালাচ্ছে আলমগীর ও সারফুল গং।

এ ব্যাপারে স্থানীয় এবং নেত্রকোণা জেলা সদরের একটি শক্তিশালী সিন্ডিকেট সার্বক্ষনিক তদ্বির চালিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। জেলা গোয়েন্দা পুলিশ উক্ত ঘটনায় ৩টি মামলা দায়ের করলেও বর্তমানে মামলা তদন্তে ঢিলেঢালা ব্যাবস্থা দেখে হতবাক এলাকাবাসি। অন্য আরেকটি সূত্র জানায়, আলমগীর ও সারফুল গং তাদের অবৈধ ব্যাবসা পরিচালনার জন্য প্রশাসনকে নিস্ক্রিয় করতে চেষ্টা চালাচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর