1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ঈদের আগে কলমাকান্দায় আগুনে পুড়ল জুতা ও ত্রিপালের দুই গোডাউন, ক্ষতির মুখে ব্যবসায়ী

  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৭ দেখা হয়েছে
ঈদের আগে কলমাকান্দায় আগুনে পুড়ল জুতা ও ত্রিপালের দুই গোডাউন, ক্ষতির মুখে ব্যবসায়ী
ঈদের আগে কলমাকান্দায় আগুনে পুড়ল জুতা ও ত্রিপালের দুই গোডাউন, ক্ষতির মুখে ব্যবসায়ী

শেখ শামীমঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ধান মহাল রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের দুটি গোডাউন পুড়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ী রিপন খানের বিপুল পরিমাণ জুতার মালামালসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত আনুমানিক পৌনে ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জরুরি সেবা নম্বর ১০২-এ কল দেওয়া হলে বিষয়টি কলমাকান্দা ফায়ার সার্ভিসকে জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি জানান, ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি আরও বলেন, রিপন খানের গোডাউনে থাকা জুতার অধিকাংশ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগে, তবে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। এদিকে ঈদকে সামনে রেখে ব্যবসার প্রস্তুতি নেওয়া ব্যবসায়ী রিপন খান অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়রা জানান, এই দুর্ঘটনায় তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর