1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ দেখা হয়েছে
কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড
কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি তিনটি হ্যান্ডট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— কলমাকান্দা সদরের দিনমজুর ময়না মিয়া (৪৫), মো. আব্দুল হাই (৩০) ও মো. জাকির হোসেন (২৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদী-খালসহ বিভিন্ন পতিত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। এরই প্রেক্ষিতে আজ দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হ্যান্ডট্রলিতে বালু পরিবহনের সময় তাদের আটক করা হয়। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দুপুরেই নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা মো. তাজামূল ইসলাম বলেন, সম্প্রতি গভীর রাতেও হ্যান্ডট্রলি গাড়ির শব্দে আমরা ঘুমাতে পারছিলাম না। এ নিয়ে আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি। এর প্রেক্ষিতেই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর