1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯৪ দেখা হয়েছে
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বড় নৌকা আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নৌকায় ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জনসম্মুখে ধ্বংস করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার বড়খাপন ইউনিয়নের গড়াডুবি বিলসংলগ্ন উড়েআলী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিচালিত এই অভিযান। অভিযোগ পাওয়া জানা যায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে একটি অসাধু মহল। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতাও পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বড় নৌকা আটক করা হয়। এবং নৌকায় থাকা দুটি ড্রেজার মেশিন জব্দ করে জনসম্মুখে অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এসব যন্ত্র ব্যবহার করে অবৈধ বালু উত্তোলন করা না যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ বলেন, “অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধ দমনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ বিষয়ে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে। কোনোভাবেই পরিবেশবিধ্বংসী কর্মকা-কে ছাড় দেওয়া হবে না।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর