স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় প্রতিবছরের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ব্যবসায়ী ইদ্রিস শেখ। বুধবার (১৮মার্চ) এসময় তিনি ঈদ উপহার হিসেবে ২ হাজার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। সকাল সাড়ে দশটা নাগাদ পোগলা ইউনিয়নের পোগলা গ্রামের নিজ বাড়িতে এ বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইদ্রিস শেখ গত প্রায় একযুগযাবত নিজ উদ্যোগে পোগলা ইউনিয়নবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
Leave a Reply